চট্টগ্রামে দোকানে যাত্রীবাহী বাস, একজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের নতুন শাহ আমানত সেতুর শহরপ্রান্তে গতকাল রোববার রাতে সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও পাঁচজন। নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি।পুলিশ সূত্র জানায়, যাত্রীবাহী বাসটি কক্সবাজার থেকে চট্টগ্রাম শহরে আসছিল। শাহ আমানত সেতু পার হয়ে শহরে ঢোকার পথে গোলচক্কর এলাকায় বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। ফলে বাসটি রাস্তার পাশে একটি দোকানে ঢুকে পড়ে। এতে বাসের চাপায় একজন ঘটনাস্থলে নিহত হন। আহত ব্যক্তিদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।