প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
র্যাব-৭-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জুলফিকার আলী মজুমদার বলেছেন, ‘কয়েকজন শীর্ষ সন্ত্রাসী বাইরে অবস্থান করে চট্টগ্রামে অপরাধমূলক কাজে নেতৃত্ব দিচ্ছে। তারা নেপথ্যে থেকে দ্বিতীয় সারির সন্ত্রাসীদের মাধ্যমে চাঁদাবাজি, অস্ত্র চোরাচালানসহ বিভিন্ন অপরাধমূলক কার্যক্রম পরিচালনা করছে।’ র্যাব-৭-এর অধিনায়ক হিসেবে যোগ দেওয়ার পর জুলফিকার আলী মজুমদার গতকাল বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন।