চট্টগ্রামে ধর্ষণচেষ্টার মামলায় শিক্ষকের রিমান্ড মঞ্জুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সাতকানিয়ার সদাহাট কেউচিয়া উচ্চবিদ্যালয়ের একজন ছাত্রীকে ধর্ষণচেষ্টার মামলায় ওই বিদ্যালয়ের শিক্ষক শিহাব উদ্দিনের এক দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে। চট্টগ্রামের বিচারিক হাকিম মাসুদ পারভেজ গতকাল মঙ্গলবার শুনানির পর রিমান্ড মঞ্জুর করেন।আদালত সূত্র জানায়, ওই ছাত্রীর বাবা গত ৩১ জুলাই শিহাব উদ্দিনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলায় তাঁর বিরুদ্ধে শৌচাগারে ওই ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ আনা হয়। এ মামলায় সাতকানিয়া থানার পুলিশ শিহাবকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে।