চট্টগ্রামে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তরুণীকে ধর্ষণের দায়ে চট্টগ্রামে এক যুবকের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা হয়েছে। চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মো. রেজাউল করিম গতকাল মঙ্গলবার আসামির উপস্থিতিতে এ রায় দেন। রায় ঘোষণার পর আসামিকে কারাগারে পাঠানো হয়েছে। দণ্ডিত আসামির নাম মোস্তাফিজুর রহমান (২৩)। তিনি সাতকানিয়ার উত্তর ছদাহা ইউনিয়নের মুন্সিপাড়া গ্রামের মোহাম্মদ ইউসুফের ছেলে।