চট্টগ্রামে ধর্ষণের দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে তরুণীকে ধর্ষণের দায়ে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল বুধবার চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর ভারপ্রাপ্ত বিচারক মো. রেজাউল করিম আসামির উপস্থিতিতে এই রায় দেন। সূত্র জানায়, দণ্ডিত আসামি মো. জসিম উদ্দিনের (৪০) বাড়ি চট্টগ্রামের রাউজানের সুলতানপুর এলাকায়। ১৯৯৯ সালের ২৬ মে তিনি এক তরুণীকে হত্যার ভয় দেখিয়ে ধর্ষণ করেন। মেয়েটিকে মেরে ফেলারও চেষ্টা করা হয়। পরে স্থানীয় লোকজন ওই তরুণীকে উদ্ধার করেন। ট্রাইব্যুনাল-২-এর সরকারি কৌঁসুলি এম এ নাসের চৌধুরী প্রথম আলোকে জানান, আসামি জসিমের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়। তাই তাঁকে ১৯৯৫ সালের বিশেষ বিধান আইনের ৬ (১) ধারায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন আদালত।