চট্টগ্রামে নকল স্যামসাং পণ্য উদ্ধার অভিযানে ব্যবসায়ীদের বাধা
চট্টগ্রামে স্যামসাংয়ের নকল পণ্য বিক্রির অভিযোগে গতকাল বৃহস্পতিবার পুলিশ একটি বিপণিবিতানের পাঁচটি দোকানে পুলিশ ব্যবসায়ীদের বাধার কারণে অভিযান চালাতে পারেনি।পুলিশ সূত্র জানায়, স্যামসাং ইলেকট্রনিকসের বিপণন নির্বাহী আশরাফুল ইসলাম গতকাল কোতোয়ালি থানায় একটি অভিযোগ করেন। অভিযোগে বলা হয়, নকল পণ্য তৈরি করে স্যামসাং নাম দিয়ে শাহ আমানত মার্কেটের পাঁচটি দোকানে বিক্রি করা হচ্ছে। দোকানগুলো হচ্ছে খাজা গরীবে নেওয়াজ ইলেকট্রনিকস, হক ইলেকট্রনিকস, নিপ্পন ইলেকট্রনিকস, নিউ সুপার ইলেকট্রনিকস এবং এ রহমান ইলেকট্রনিকস। এ অভিযোগের ভিত্তিতে কোতোয়ালি থানার উপপরিদর্শক গোলাম আফসার চারজন পুলিশ নিয়ে গতকাল দুপুরে ওই দোকানগুলোতে অভিযান চালাতে যান। গোলাম আফসার বলেন, ‘আমরা অভিযান শুরু করলে ব্যবসায়ী নেতারা নানা টালবাহানা করেন। তাঁরা আমাদের জোর করে তাঁদের সমিতির কার্যালয়ে নিয়ে যান। সেখানে নকল স্যামসাং পণ্য আছে, সেটা আমরা নিশ্চিত হয়েছি। পরে অভিযান চালানো হবে।’