চট্টগ্রামে নগর ভবনের জেনারেটরে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান ভবনের পাশে বৈদ্যুতিক জেনারেটরে গতকাল বুধবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনার পর নগর ভবনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। গতকাল দুপুরে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক জসিম উদ্দিন জানান, ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে।