চট্টগ্রামে নগর যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরে গতকাল সোমবার রাতে মহানগর যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য হুমায়ুন কবীর মুরাদকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার মো. শহিদুল্লাহ জানান, রাত পৌনে ১২টার দিকে মুরাদ মোটরসাইকেলে চড়ে যাচ্ছিলেন। পথে নগরের পাহাড়তলির রেলক্রসিং এলাকায় তাঁকে থামিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ফেলে রায় দুর্বৃত্তরা। খবর পেয়ে পুলিশ দ্রুত তাঁকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

মুরাদ নগরের টাইগারপাস এলাকার শাহনেওয়াজের ছেলে।

শহিদুল্লাহ আরও জানান, হরতাল-সমর্থকেরা মুরাদকে হত্যা করেছে বলে স্থানীয় লোকজন জানিয়েছেন। তবে পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।