চট্টগ্রামে নতুন করে জিপিএ-৫ পেয়েছে ৩৯ শিক্ষার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে ২০১৬ সালের এইচএসসি পরীক্ষার পুনর্নিরীক্ষণের ফল গতকাল শনিবার প্রকাশ করা হয়েছে। এতে নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ৩৯ শিক্ষার্থী। এ নিয়ে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে মোট জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ২৯২ জনে। আগে এ সংখ্যা ছিল ২ হাজার ২৫৩ জন।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ মাহবুব হাসান প্রথম আলোকে বলেন, এবার মোট ১৪ হাজার ৯২৩ জন পরীক্ষার্থী ৫৫ হাজার ৮৭৯টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন করেছিলেন। এর মধ্যে অনুত্তীর্ণ থেকে উত্তীর্ণ হয়েছেন ৮৬ জন। গ্রেড পরিবর্তন হয়েছে ৩২৯ জন পরীক্ষার্থীর।