চট্টগ্রামে লোডশেডিংয়ের পাশাপাশি ট্রান্সফরমার বিকল হওয়ার ঘটনা নতুন ভোগান্তি হিসেবে যোগ হয়েছে। গত এক সপ্তাহে নগরে অন্তত ৫০টি ট্রান্সফরমার বিকল হয়েছে।বিকল হওয়া ট্রান্সফরমারগুলোর মধ্য থেকে ৩৭টি ট্রান্সফরমার বিদ্যু ৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) মনছুরাবাদে অবস্থিত আঞ্চলিক মেরামত কারখানায় (আমেক) ঠিকঠাক করে পুনরায় স্থাপন করা হয়েছে। অন্যগুলো মেরামতের অপেক্ষায় রয়েছে। যেসব জায়গায় ট্রান্সফরমার নষ্ট হয়েছে, সেসব এলাকা বিদ্যু ৎ বিহীন রয়েছে।পিডিবি সূত্রে জানা যায়, অতিরিক্ত বিদ্যু ৎ সরবরাহের চাপ সহ্য করতে না পারলে ট্রান্সফরমার বিকল হয়ে যায়। তা ছাড়া প্রবল বৃষ্টিপাতে পানি ঢুকেও সেগুলো নষ্ট হয়ে থাকে। জানা যায়, একটি ট্রান্সফরমার নষ্ট হওয়ার পর সেটি মেরামত করে পুনরায় স্থাপন করতে অন্তত ছয় থেকে সাত দিন সময় লাগে। ওই সময় সংশ্লিষ্ট এলাকায় বিদ্যু ৎ সংযোগ বন্ধ থাকে। চট্টগ্রামে অতিরিক্ত ট্রান্সফরমার না থাকায় বিকল হওয়া ট্রান্সফরমারগুলোই মেরামত করে আগের জায়গায় স্থাপন করা হয়।চট্টগ্রাম পিডিবির একাধিক কর্মকর্তা বলেন, কেন্দ্রের কাছে ১০০ ট্রান্সফরমারের চাহিদাপত্র দেওয়া হলে পাওয়া যায় দুটি। ফলে চট্টগ্রামে এ সমস্যা লেগেই আছে। বাংলাদেশ তৈরি পোশাক রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) নেতারা গতকাল সোমবার সকালে পিডিবির চট্টগ্রাম অঞ্চলের প্রধান প্রকৌশলী ও অন্য কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে ট্রান্সফরমার বিকল হওয়া নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এ সময় পিডিবির কর্মকর্তারা বিজিএমইএ নেতাদের বিদ্যু ৎ সংযোগ নিরবচ্ছিন্ন রাখতে নিজস্ব অর্থায়নে ট্রান্সফরমার স্থাপনের পরামর্শ দেন।বৈঠকে পিডিবির কর্মকর্তারা বলেন, যাদের বিদ্যুতের চাপ ৫০ কিলোওয়াটের বেশি, তাদের সবাইকে কারখানায় আলাদা ট্রান্সফরমার বসাতে বলা হয়েছে। জানা গেছে, আগামীকাল চট্টগ্রামে আসছেন প্রধানমন্ত্রীর জ্বালানিবিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী ও বিদ্যু ৎ প্রতিমন্ত্রী মো. এনামুল হক। তাঁরা চট্টগ্রামের বিদ্যু ৎ পরিস্থিতি নিয়ে কথা বলবেন এবং গ্রাহকদের অভিযোগ শুনবেন। এ সময় ট্রান্সফরমার নিয়েও আলোচনা হবে। গতকাল দুপুর থেকে বিকেল পর্যন্ত এক বৈঠকে এসব বিষয় নিয়ে আলোচনা হয়।চট্টগ্রাম পিডিবির প্রধান প্রকৌশলী এ এন এম আসাদ উল্লাহ প্রথম আলোকে বলেন, বৈঠকে অনেক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বেশির ভাগই গোপনীয়। তবে চট্টগ্রাম পিডিবির তত্ত্বাবধায়ক প্রকৌশলী (দক্ষিণ) মিন্টুরঞ্জন চৌধুরী বলেন, ট্রান্সফরমার সমস্যা নিয়েই মূলত আলোচনা হয়েছে।