চট্টগ্রামে নতুন রাজনৈতিক সংগঠন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শোষিত-বঞ্চিত জনসাধারণের অধিকার আদায়ের লক্ষ্য নিয়ে চট্টগ্রামে ‘লুটেরা শ্রেণীর রাজনীতি ও শাসনমুক্তির আন্দোলন’ নামের একটি নতুন রাজনৈতিক সংগঠনের আত্মপ্রকাশ করেছে।
গতকাল শুক্রবার চট্টগ্রাম প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এর আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘোষণা করা হয়। ১২টি বিভিন্ন শ্রমিক সংগঠনের যৌথ প্রয়াসে এ সংগঠন হয়েছে বলে জানানো হয়।
সংগঠনটির সভাপতি ওয়াজি উল্লাহ জানান, আড়াই বছরের প্রস্তুতি শেষে জাতির ক্রান্তিলগ্নে তাঁরা মাঠে নামছেন।