চট্টগ্রামে নদীতে ডুবে তরুণ নিখোঁজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে হালদা নদীতে সাঁতার কাটতে গিয়ে আরিফুল ইসলাম (১৮) নামের এক তরুণ নিখোঁজ হয়েছেন। গতকাল মঙ্গলবার হাটহাজারী উপজেলার গড়দুয়ারা এলাকায় এ ঘটনা ঘটে।
আরিফুলের বাড়ি গড়দুয়ারা এলাকায়। তিনি স্থানীয় একটি মুঠোফোনের দোকানে কাজ করতেন।
চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক জসিমউদ্দিন জানান, গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে দুজন বন্ধুর সঙ্গে সাঁতার কাটতে নদীতে নামেন আরিফুল। একপর্যায়ে তিনি ডুবে যান। এর পর থেকে তিনি নিখোঁজ।