চট্টগ্রামে নবান্ন উৎসব আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজি নবান্ন উৎসবে নবীন গানে/ আয়রে সবে আয়রে ছুটে প্রাণের টানে—স্লোগানে চট্টগ্রাম নগরের ডিসি হিলের মুক্তমঞ্চে আজ সোমবার বিকেলে অনুষ্ঠিত হবে নবান্ন উৎসব। শিশু সংগঠন ‘শিশুমেলা’ দ্বিতীয়বারের মতো এই উৎসবের আয়োজন করেছে। বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করবেন তিনজন কৃষক। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন শহীদজায়া বেগম মুশতারী শফী, বিশেষ অতিথি থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. শিরীণ আখতার ও সংগীত পরিচালক বাসুদেব ঘোষ। সভাপতিত্ব করবেন উৎসব উদ্যাপন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক এ কিউ এম সিরাজুল ইসলাম।