চট্টগ্রামে নয় বসতঘর ও চার দোকান পুড়েছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের শুল্কবহর ও কলসিদীঘির পাড় এলাকায় পৃথক দুটি অগ্নিকাণ্ডের ঘটনায় নয়টি বসতঘর ও চারটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ছয় লাখ টাকার ক্ষতি হয়েছে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষ সূত্র জানায়, আজ শুক্রবার ভোরে নগরের ইপিজেড থানার কলসিদীঘির পাড় এলাকায় আগুনে চারটি আধাপাকা দোকান পুড়ে যায়। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। পরে ইপিজেডের অগ্নিনির্বাপণ কেন্দ্র থেকে দুটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে ভোর সোয়া পাঁচটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে নগরের শুল্কবহর এলাকায় গ্যাসের চুলা থেকে অগ্নিকাণ্ডের ঘটনায় মোহাম্মদ শফি নামের এক ব্যক্তির নয়টি কাঁচা বসতঘর পুড়ে গেছে। এতে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়। ফায়ার সার্ভিসের পাঁচটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে পৌনে দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।