চট্টগ্রামে নানা আয়োজনে বঙ্গবন্ধুর জন্মদিন পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে নানা কর্মসূচির মধ্য দিয়ে গতকাল বৃহস্পতিবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। এসব কর্মসূচির মধ্যে ছিল শিশু সমাবেশ ও আলোচনা সভা।বিকেলে নগরের নজরুল স্কয়ার (ডিসি হিল) প্রাঙ্গণে আয়োজিত শিশু সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফছারুল আমিন। চট্টগ্রাম মহানগর শাখা ‘আমরা কজন মুজিব সেনা’ শিরোনামে অনুষ্ঠানের আয়োজন করে। সংগঠনের দিনব্যাপী আয়োজনের মধ্যে ছিল গান, কবিতা আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা। তারেক সোলেমান সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের নেতা রেজাউল করিম চৌধুরী, শফিকুল হাসান, রেখা আলম চৌধুরী, আঞ্জুমান আরা বেগম, আবদুল হান্নান চৌধুরী, সংগঠনের আহ্বায়ক সরফরাজ নেওয়াজ খান প্রমুখ।আলোচনা সভা: সিভিল সার্জন আবু তৈয়বের সভাপতিত্বে জেনারেল হাসপাতালের ইএনটি ভবন মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগের স্বাস্থ্য পরিচালক মো. আবু তাহের। এ ছাড়া মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, হাজী মুহম্মদ মুহসীন কলেজ, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ আলোচনা সভার আয়োজন করে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: ‘মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা’বিষয়ক শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন করেন উপাচার্য (ভারপ্রাপ্ত) মো. আলাউদ্দিন। ছাত্রলীগ ভেটেরিনারি বিশ্ববিদ্যালয় শাখা: এম এ মান্নানের পরিচালনায় সভায় বক্তব্য দেন কমলকান্তি মজুমদার, সুব্রত দে, শাহাদাত হোসেন, আবু হাসান প্রমুখ।