চট্টগ্রামে নায্যমূল্যে পণ্য বিক্রি শুরু টিসিবির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারা দেশের মতো চট্টগ্রাম নগরেও ডিলারের মাধ্যমে পবিত্র রমজানের নিত্যপণ্য বিক্রি শুরু করেছে সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। গতকাল রোববার নগরের ১০টি স্থানে ১০টি ট্রাকের মাধ্যমে পণ্য বিক্রি শুরু করেন ডিলাররা।
টিসিবি জানায়, ক্রেতারা প্রতি কেজি ছোলা ৭০ টাকা, চিনি ৪৮, মসুর ডাল ৯০ ও প্রতি লিটার বোতলজাত সয়াবিন ৮০ টাকা দরে কিনতে পারবেন। একজন ক্রেতা ট্রাক থেকে সর্বোচ্চ পাঁচ কেজি ছোলা, চার কেজি ডাল, তিন কেজি চিনি ও পাঁচ লিটার তেল কিনতে পারবেন। পুরো রমজান মাস ধরে এ কার্যক্রম চলবে।
টিসিবি জানায়, জামালখান, নিউমার্কেট, কাস্টমস মোড়, পুরাতন বাংলাদেশ ব্যাংক, আগ্রাবাদ সিজিএস বিল্ডিং, ইপিজেড মোড়, ষোলশহর দুই নম্বর গেট, ঃঅলংকার মোড়, নাসিরাবাদ, টাইগারপাস মোড় ও আগ্রাবাদ বাদামতলী মোড়ে ডিলাররা ট্রাকে করে মালামাল বিক্রি শুরু করেছেন। বেলা ১১টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ট্রাকে করে পণ্য বিক্রি করা হচ্ছে।