চট্টগ্রামে নারী ও শিশুর প্রতি সহিংসতা বন্ধের দাবিতে মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারী ও শিশুর প্রতি সহিংসতা বন্ধ এবং ঐক্যবদ্ধ হয়ে সামাজিক প্রতিরোধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়ে মানববন্ধন ও নাগরিক সমাবেশের আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংগঠন বাংলাদেশ নারী প্রগতি সংঘ (বিএনপিএস)। গতকাল মঙ্গলবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাব প্রাঙ্গণে সমাবেশের আয়োজন করা হয়। বিএনপিএস চট্টগ্রাম শাখার ব্যবস্থাপক ফেরদৌস আহম্মদের সভাপতিত্বে এবং বিএনপিএসের সমন্বয়কারী শরীফ চৌহানের সঞ্চালনায় অনুষ্ঠিত নাগরিক সমাবেশে বক্তব্য দেন পেশাজীবী সমন্বয় পরিষদ চট্টগ্রাম জেলা শাখার সভাপতি এ কিউ এম সিরাজুল ইসলাম, ওয়ার্ড কাউন্সিলর গিয়াস উদ্দিন, নূর নাহার বেগম, নিতু বড়ুয়া, ইয়াসমিন বেগম, তৌহিদুল ইসলাম প্রমুখ।