চট্টগ্রামে নারী কর্মীকে উত্ত্যক্ত করার দায়ে তিনজনের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে তৈরি পোশাক কারখানার এক নারী কর্মীকে উত্ত্যক্ত করার দায়ে তিন যুবককে দুই দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। চট্টগ্রাম মহানগর হাকিম হুসাইন মুহাম্মদ ফজলুল বারী গতকাল রোববার আসামিদের উপস্থিতিতে এ কারাদণ্ড দেন।দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন নিখিল, সুমনচন্দ্র দাশ ও কাঞ্চন দাশ। গত শনিবার সন্ধ্যায় নগরের পুরোনো গির্জা এলাকায় এক নারী কর্মীকে উত্ত্যক্ত করার অভিযোগে পুলিশ তাঁদের গ্রেপ্তার করে। আদালত সূত্র জানায়, আসামিরা গতকাল আদালতে দোষ স্বীকার করেন। এ কারণে তাঁদের আদালত লঘু শাস্তি দেন। চট্টগ্রাম মহানগর পুলিশ অধ্যাদেশের ৭৮ ধারায় আসামিদের দোষী সাব্যস্ত করা হয়। এ ধারায় সর্বোচ্চ শাস্তি এক বছর কারাদণ্ড।