চট্টগ্রামে নারী পোশাকশ্রমিক খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের আকবর শাহ থানা এলাকা থেকে সাজেদা আক্তার (৩২) নামের এক পোশাকশ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার ভোরে পুলিশ লাশটি উদ্ধার করে।
আকবর শাহ থানার পুলিশ জানায়, নগরের শাপলা আবাসিক এলাকাসংলগ্ন পাহাড়ের নিচে বস্তিঘরে সাজেদা একা থাকতেন। তিনি অলংকার মোড় এলাকার একটি পোশাক কারখানায় কাজ করতেন।
পুলিশ ধারণা করছে, গত সোমবার দিবাগত রাত আড়াইটা থেকে তিনটার মধ্যে দুর্বৃত্তরা সাজেদাকে ছুরিকাঘাতে খুন করে।
পুলিশ জানায়, স্থানীয় লোকজনের কাছে খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে৷
আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মজিদ প্রথম আলোকে বলেন, সাজেদা ১৫ বছর ধরে ওই বস্তিতে বাস করে আসছিলেন৷ তাঁর কোনো শত্রু আছে বলে জানা যায়নি।