চট্টগ্রামে নারীর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের খুলশী থানার লালখান বাজার হাই লেভেল সড়ক এলাকা থেকে গতকাল বুধবার রাতে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই নারীর নাম লক্ষ্মী রানী বৈষ্ণব (৫০)। তাঁর বাড়ি কক্সবাজারের চকরিয়া উপজেলায়। এক সপ্তাহ আগে নগরের লালখান বাজারের হাই লেভেল সড়কের গোলাপের মার কলোনিতে এক আত্মীয়র বাসায় বেড়াতে এসেছিলেন তিনি। খুলশী থানার উপপরিদর্শক (এসআই) ইয়ার আলী প্রথম আলোকে বলেন, টেলিফোনে খবর পেয়ে একটি বাসা থেকে লক্ষ্মী রানীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। তাঁর গলায় তার প্যাঁচানো ছিল।ময়নাতদন্তের জন্য লাশটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।এসআই ইয়ার আলী আরও বলেন, ‘স্থানীয় লোকজন জানিয়েছেন, বাড়ি থেকে আসার পর থেকেই লক্ষ্মী রানী কান্নাকাটি করতেন।’ তিনি বলেন, ওই নারী আত্মহত্যা করেছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।