চট্টগ্রামে নারীসহ দুজনের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা পৃথক দুটি মামলায় এক নারীসহ দুজনকে ছয় মাস করে কারাদণ্ড ও ৫০০ টাকা করে জরিমানা করেছেন আদালত। গতকাল সোমবার চট্টগ্রাম মহানগর হাকিম মোহাম্মদ মাহাবুবুর রহমান এ রায় দেন।দণ্ডাদেশ পাওয়া আসামিরা হলেন জরিনা বেগম (৪৭) ও কালু মিয়া (২৫)।সূত্র জানায়, ২০০৯ সালের ১৬ অক্টোবর মনসুরাবাদ এলাকার একটি ভবনের দ্বিতীয় তলা থেকে এক কেজি গাঁজাসহ জরিনা বেগমকে গ্রেপ্তার করা হয়। গত বছরের ৬ জুলাই তাঁর বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। পরে আদালত তাঁকে দোষী সাব্যস্ত করে এ কারাদণ্ড দেন। জরিনা বেগম বর্তমানে পলাতক।সূত্র আরও জানায়, কালু মিয়াকে ২০০৯ সালের ৯ আগস্ট নগরের টাইগারপাস এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তাঁর কাছে ১৫০ গ্রাম গাঁজা পাওয়া যায়। গত বছরের ১৩ জানুয়ারি তাঁর বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। আদালত তাঁকেও দোষী সাব্যস্ত করে ছয় মাসের কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করেন।