চট্টগ্রামে নিজ বাসায় বৃদ্ধা খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার এনায়েত বাজার এলাকায় নিজ বাসায় এক বৃদ্ধা খুন হয়েছেন। গতকাল বুধবার দুপুরের কোনো এক সময় এই হত্যাকাণ্ড ঘটেছে বলে পুলিশ জানিয়েছে।নিহত আলো রাণী চৌধুরী (৬৮) চট্টগ্রামের মিরসরাই উপজেলার দক্ষিণ তালবাড়িয়া এলাকার মৃত সুবিমল চৌধুরীর স্ত্রী। নগরের এনায়েত বাজারে পেন্ডা টাওয়ার নামের একটি বহুতল ভবনের পঞ্চম তলায় তিনি ছেলের পরিবারের সঙ্গে থাকতেন। গতকাল বিকেলে তাঁর লাশ উদ্ধার করা হয়।পুলিশ সূত্র জানায়, নিহত আলো রাণীর ছেলে মৃদুল চৌধুরী রাঙামাটিতে সরকারি চাকরি করেন। ঘটনার সময় ওই বাসায় নিহত বৃদ্ধা ছাড়া পরিবারের অন্য সদস্যরা ছিলেন না।কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) উৎপল বড়ুয়া প্রথম আলোকে বলেন, ‘নিহতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। ওই বাসার দরজা খোলা ছিল। তবে মূল্যবান কিছুই খোয়া যায়নি।’ পুলিশ জানায়, এ ঘটনায় হত্যা মামলার প্রক্রিয়া চলছে।