চট্টগ্রামে নিটল মোটরসের গাড়ি মেলা শুরু
চট্টগ্রামে নিটল মোটরসের আয়োজনে দুই দিনব্যাপী টাটা গাড়ির মেলা শুরু হয়েছে। গতকাল শনিবার সকালে নগরের এম এ আজিজ স্টেডিয়ামের জিমনেসিয়াম মাঠে এই মেলা শুরু হয়েছে।মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ মন্জুর আলম।মেয়র মন্জুর বলেন, দুর্ঘটনা রোধে টাটা দক্ষ চালক তৈরির উদ্যোগ নিলে সিটি করপোরেশন সহযোগিতা করবে।উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নিটল মোটরসের ব্যবস্থাপনা পরিচালক মোছাব্বির আহমেদ, বিপণন বিভাগের প্রধান মোস্তাক আহমেদ, টাটা মোটরসের কান্ট্রি ম্যানেজার মুকুল মানেস প্রমুখ।আয়োজক সূত্রে জানা গেছে, দুই দিনব্যাপী মেলায় ২০টি বিভিন্ন মডেলের ট্রাক, বাস, মিনি ট্রাকসহ নানা ধরন ও আকারের গাড়ি প্রদর্শিত হচ্ছে। মেলায় ৭৫০ থেকে ৪০ হাজার কেজি মাল বহনে সক্ষম বিভিন্ন ধরনের টাটা গাড়ি রয়েছে। মেলা উপলক্ষে ক্রেতাদের জন্য বিশেষ ছাড় দেওয়া হচ্ছে।এদিকে, নগরের অক্সিজেন মোড়ে একটি সামাজিক যোগাযোগ কেন্দ্রে (কমিউনিটি সেন্টার) পুষ্পিতা মোটরসের উদ্যোগে কম্প্রিহেনসিভ মোটরসের আমদানি করা টি-কিং গাড়ির মেলা শুরু হয়েছে। তিন দিনের এই মেলার উদ্বোধন করেন বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থার পরিচালক শেখ আতাউর রহমান।