চট্টগ্রামে নিম্নাঞ্চলে জলবদ্ধতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাঝারি থেকে ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম নগরের নিম্নাঞ্চলে জলবদ্ধতা দেখা দিয়েছে। এতে সাধারণ মানুষের দুর্ভোগ বেড়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় পতেঙ্গা আবহাওয়া দপ্তর ৭৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করে। গতকাল ভোর থেকে নগরে থেমে থেমে বৃষ্টি হচ্ছিল। এতে নগরের বাকলিয়া, আগ্রাবাদ ও হালিশহরের একাংশে জলবদ্ধতা দেখা দেয়। বিশেষ করে ওই এলাকার কর্মজীবী মানুষ ও শিক্ষার্থীরা দুর্ভোগে পড়ে। গতকাল ইফতারের আগেও ভারী বর্ষণ হয়। এতে সাধারণ নাগরিকের দুর্ভোগ চরমে ওঠে। পতেঙ্গা আবহাওয়া দপ্তর সূত্র জানায়, চট্টগ্রামে থেমে থেমে মাঝারি থেকে ভারী বর্ষণ হয়েছে। জোয়ারের সময় বৃষ্টি হওয়ায় নগরের নিম্নাঞ্চলে জলাবদ্ধতা দেখা দেয়।