চট্টগ্রামে নির্মাণ শ্রমিকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের দক্ষিণ খুলশী এলাকায় নির্মাণাধীন ভবনে কাজ করার সময় পাঁচতলা থেকে পড়ে সামিরুল ইসলাম (২০) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন মোহাম্মদ সুমন (২০) নামের আরেক শ্রমিক। গতকাল রোববার সকাল সাড়ে ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির নায়েক হামিদুর রহমান প্রথম আলোকে জানান, সামিরুল ও সুমন মাচার ওপর বসে নির্মাণাধীন ভবনের পাঁচতলায় দেয়ালের আস্তর (প্লাস্টার) লাগানোর কাজ করছিলেন। হঠাৎ মাচা ভেঙে দুজনেই নিচে পড়ে যান। গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন তাঁদের হাসপাতালে নিয়ে আসেন। কর্তব্যরত চিকিৎসক সামিরুলকে মৃত ঘোষণা করেন। আহত সুমনকে হাসপাতালের ২৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।