চট্টগ্রামে নির্মাণ শ্রমিকের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের খুলশী এলাকায় একটি নির্মাণাধীন ভবন থেকে পড়ে গতকাল শনিবার দুপুরে মফিজুল ইসলাম (৩৫) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুর ১২টায় কাজ করার সময় নির্মাণাধীন ভবনের চারতলা থেকে পা পিছলে নিচে সীমানাপ্রাচীরের কাছে পড়ে যান মফিজুল। আশপাশের লোকজন তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।খুলশী থানার উপপরিদর্শক (এসআই) আখতারুল ইসলাম প্রথম আলোকে বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে। মফিজুলের বাড়ি কুড়িগ্রামে। বাবার নাম আবদুর রহমান।