চট্টগ্রামে নির্মাণ শ্রমিকের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের মিরসরাইয়ে পাইলিংয়ের পাইপের নিচে চাপা পড়ে এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল রোববার সকালে মিরসরাই থানার রংধনু পেট্রলপাম্পের পাশে এই দুর্ঘটনা ঘটে। নিহত শ্রমিক আমিনুল ইসলাম (৩০) কুমিল্লার হোমনা উপজেলার মনু মিয়ার ছেলে। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) জহিরুল ইসলাম বলেন, নির্মাণকাজের সময় একটি পাইপ এসে আমিনুলের ওপর পড়ে। এতে তিনি গুরুতর আহত হন। হাসপাতালে নিয়ে আসা হলে বেলা একটার দিকে তিনি মারা যান।