চট্টগ্রামে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের হালিশহর থানাধীন জে ব্লক এলাকায় একটি নির্মাণাধীন ভবন থেকে পড়ে নির্মাণশ্রমিক নিহত হয়েছেন। গতকাল সোমবার দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটে।নিহত নির্মাণশ্রমিকের নাম মো. শাহ আলম (৩০)। তিনি নগরের হালিশহর থানাধীন আই ব্লক এলাকার অস্থায়ী বাসিন্দা। তাঁর স্থায়ী ঠিকানা ও বিস্তারিত পরিচয় জানাতে পারেনি পুলিশ।ঘটনার এক প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, হালিশহরের জে ব্লকের ১ নম্বর সড়কে নির্মাণাধীন একটি দশতলা ভবনের অষ্টম তলায় কাজ করছিলেন আলমসহ কয়েকজন শ্রমিক। হঠাৎ পা ফসকে তিনি ছাদ থেকে নিচে পড়ে যান। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।