চট্টগ্রামে নির্যাতনে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যুর অভিযোগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের বাকলিয়া থানার পূর্ব বাকলিয়ার বজ্রঘোনা এলাকায় গতকাল শুক্রবার ভোরে নির্যাতনে এক অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। মৃত্যুর আগ মুহূর্তে জান্নাতুল ফেরদৌস (২৪) নামের ওই গৃহবধূ একটি মৃত সন্তান প্রসব করেন। জান্নাতুলকে হত্যা করা হয়েছে বলে তাঁর পরিবারের লোকজন অভিযোগ করার পর পুলিশ জান্নাতুলের স্বামী জসিম উদ্দিন ও দেবর নাসির উদ্দিনকে আটক করেছে। পুলিশের জিজ্ঞাসাবাদে জসিম বলেছেন, প্রসব বেদনা ওঠার পর হাসপাতালে নেওয়ার সময় তাঁর স্ত্রীর মৃত্যু হয়েছে।