চট্টগ্রামে নিষিদ্ধ হিযবুতের সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধর্মভিত্তিক নিষিদ্ধঘোষিত উগ্রবাদী সংগঠন হিযবুত তাহিররের নেতা-কর্মীরা গতকাল শুক্রবার চট্টগ্রাম নগরের জিইসি মোড়ের বাটা গলি এলাকায় মসজিদের সামনে সমাবেশ করেছেন। পুলিশ আসার আগে প্রায় আধা ঘণ্টা সমাবেশ করে তাঁরা চলে যান।সমাবেশে হিযবুতের বক্তারা প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেত্রীর বিরুদ্ধে বিষোদগার এবং নারীনীতিসহ বিভিন্ন বিষয়ে সরকারের কঠোর সমালোচনা করেন। স্থানীয় একজন মুসল্লি তাৎক্ষণিক ফোনে বিষয়টি পার্শ্ববর্তী থানার পুলিশকে জানান। কিন্তু পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই হিযবুত তাহিররের কর্মীরা পালিয়ে যান।প্রত্যক্ষদর্শীরা জানান, জুমার নামাজের পর হিযবুত তাহিররের ৫০-৬০ জন নেতা-কর্মী বাটা গলির মসজিদের সামনে সমাবেশ শুরু করেন। সমাবেশে তিন তরুণ বক্তৃতা করেন। তাঁরা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে বিষোদ্গার, সরকারের ঘোষিত নারীনীতি এবং ভারতের সঙ্গে সুসম্পর্ক রাখার কঠোর সমালোচনা করেন। তাঁরা নারী নেতৃত্বকে হারাম বলে মন্তব্য করেন।খুলশি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ প্রথম আলোকে বলেন, ‘হিযবুত তাহিররের কিছু কর্মী নাকি বাটা গলির মসজিদের সামনে আকস্মিক জড়ো হয়। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠাই। পুলিশ পৌঁছার আগেই হিযবুতের কর্মীরা পালিয়ে যায়। কারা সমাবেশ করেছে বা কারা এতে জড়ো হয়েছিল, তা পুলিশ তদন্ত করে দেখছে।’