চট্টগ্রামে নিহত মুছার দাফন সম্পন্ন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গায়ে পেট্রল ঢেলে আগুন দেওয়ার ঘটনায় নিহত ইজিবাইক চালক মোহাম্মদ মুছাকে গতকাল বাকলিয়ার কবরস্থানে দাফন করা হয়েছে। এর আগে গতকাল বেলা ১১টায় বাকলিয়ায় তাঁর দ্বিতীয় জানাজা হয়। পরে নগরের পূর্ব বাকলিয়ার পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়েছে। গতকাল সকাল ১০টায় নগরের লালদীঘি ময়দানে মুছার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। ওই জানাজায় সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী, স্থানীয় সাংসদ নুরুল ইসলাম বিএসসি, নগর বিএনপির সাধারণ সম্পাদক শাহদাৎ হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন। জানাজার সময় মুছার বাবা আবদুল মুনাফ সাংবাদিকদের বলেন, ‘পরিবারের বড় সন্তান হওয়ায় মুছার ওপরই আমাদের পরিবার নির্ভর করত। দুর্ঘটনার পর হাসপাতালে থাকার সময়ও সে আমাদের নিয়ে ভেবেছে। ওরা আমার ছেলেকে বাঁচতে দিল না।’