চট্টগ্রামে নোমান ও খসরুর সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম অভিমুখে চারদলীয় জোটের রোডমার্চ কর্মসূচি বানচাল করতে সরকার ষড়যন্ত্র করছে। বিএনপির নেতা-কর্মীরা বেঁচে থাকতে এই ষড়যন্ত্র সফল হতে দেওয়া যাবে না। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রোডমার্চ ও জনসভা চট্টগ্রামে হবেই। এ জন্য প্রত্যেক নেতা-কর্মীকে সর্বশক্তি দিয়ে মাঠে কাজ করতে হবে।গতকাল বৃহস্পতিবার বিকেলে দলীয় কার্যালয় নাসিমন ভবন চত্বরে এক কর্মিসভায় বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান এসব কথা বলেন।চট্টগ্রাম অভিমুখে চারদলীয় জোটের রোডমার্চ কর্মসূচি সফল করতে এই কর্মিসভার আয়োজন করা হয়। এতে আবদুল্লাহ আল নোমানের নির্বাচনী এলাকার বিএনপির নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।এদিকে নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, চট্টগ্রাম অভিমুখে চারদলীয় জোটের রোডমার্চ ও জনসভা থেকে খালেদা জিয়া আন্দোলনের নতুন দিকনির্দেশনা দেবেন। সরকারের দুঃশাসন, নিপীড়ন ও নির্যাতনের বিরুদ্ধে আন্দোলনের কর্মসূচিও ঘোষণা করা হবে।নগরের মেহেদীবাগে জাতীয়তাবাদী শ্রমিক দলের এক সভায় তিনি এ কথা বলেন।রোডমার্চ উপলক্ষে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় বিএনপির সহ-শ্রমবিষয়ক সম্পাদক এ এম নাজিম উদ্দিন।আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘প্রশাসনযন্ত্র ব্যবহার করে জনগণকে ভয় দেখিয়ে সরকার নিজেদের অধীনে নির্বাচন করে আবার ক্ষমতায় আসতে চায়। কিন্তু তাদের সেই দুঃস্বপ্ন জনগণ কখনো সফল হতে দেবে না।’