চট্টগ্রামে নৌবাহিনীর যুদ্ধজাহাজে আগুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম বন্দরের অদূরে নৌঘাঁটিতে গতকাল মঙ্গলবার নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রায় সোয়া ঘণ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
নৌবাহিনী, বন্দর ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বেলা দুইটার দিকে নৌঘাঁটি ফ্লোটিলায় অবস্থানরত ‘বিএনএস ওমর ফারুক’ জাহাজের রান্নার কক্ষ থেকে আগুনের সূত্রপাত হয়। তাৎক্ষণিকভাবে নৌবাহিনীর নিজস্ব ব্যবস্থাপনায় আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালানো হয়। পাশাপাশি বন্দরের কান্ডারি-২ ও কান্ডারি-১০ নামের দুটি টাগবোট, নৌবাহিনীর দুটি জাহাজ এবং ফায়ার সার্ভিস থেকে পাঁচ ইউনিট গাড়ি গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। বেলা তিনটা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে জাহাজটির রান্নার কক্ষের কিছু ক্ষয়ক্ষতি হয়।