চট্টগ্রামে নৌবাহিনীর স্কুলে লেখাজোকা কর্মশালা অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হরলিকস-কিশোর আলো আয়োজিত স্বপ্নের গল্প বলো প্রতিযোগিতার অংশ হিসেবে গতকাল বুধবার সকালে চট্টগ্রামের বাংলাদেশ নৌবাহিনী স্কুল ও কলেজে লেখাজোকা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বেলা ১১টায় চট্টগ্রাম বন্ধুসভার যুগ্ম সম্পাদক ফাহিম উদ্দিনের সঞ্চালনায় কর্মশালা শুরু হয়। কর্মশালার উদ্বোধন করেন বাংলাদেশ নৌবাহিনী স্কুল ও কলেজের অধ্যক্ষ ক্যাপ্টেন (অব.) এম জি সবুর। পরে শুভেচ্ছা বক্তব্য দেন বাংলাদেশ নৌবাহিনী স্কুল ও কলেজের সহকারী প্রধান শিক্ষক সৈয়দ মো. ইদ্রিস।
উদ্বোধনী বক্তব্যে এম জি সবুর বলেন, শিশুদের সবার মনেই কোনো না কোনো প্রতিভা সুপ্ত অবস্থায় রয়েছে। লেখাজোকা কর্মশালা শিশুমনের প্রতিভাকে জাগিয়ে তুলবে।
লেখাজোকা কর্মশালার প্রথমে অনুষ্ঠিত হয় আঁকাআঁকিবিষয়ক কর্মশালা। এটি পরিচালনা করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের প্রভাষক সুব্রত দাশ। পরে অনুষ্ঠিত হয় লেখালেখিবিষয়ক কর্মশালা। এটি পরিচালনা করেন কবি ও সাংবাদিক বিশ্বজিৎ চৌধুরী।
কর্মশালায় শিক্ষার্থীরা কৌতূহল নিয়ে নানা প্রশ্ন করেন প্রশিক্ষকদের। প্রশিক্ষকেরাও তাদের সব ধরনের প্রশ্নের উত্তর দেন। কর্মশালা শেষে ৩৫ জন শিক্ষার্থীকে পুরস্কার দেওয়া হয়।