চট্টগ্রামে পক্ষে-বিপক্ষে কর্মসূচি ও বিবৃতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারী সাংসদ সম্পর্কে কটূক্তির প্রতিবাদে গতকাল বুধবার বিকেলে এলডিপির সভাপতি কর্নেল (অব.) অলি আহমদের কুশপুত্তলিকা পুড়িয়েছে চট্টগ্রাম মহানগর যুবলীগ। এ ছাড়া সকালে ফাইট ফর উইমেন রাইটসের ব্যানারে প্রেসক্লাবের সামনে মানববন্ধন করা হয়। এদিকে কর্নেল অলির বিরুদ্ধে বিভিন্ন কর্মসূচি পালনে ক্ষোভ প্রকাশ করেছেন ১৫১ জন আইনজীবী। তাঁরা এক বিবৃতিতে কর্নেল অলির বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি জানান।যুবলীগ: বিকেলে চট্টগ্রাম নগরের শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশের পর অলির কুশপুত্তলিকা পোড়ানো হয়। পরে একটি বিক্ষোভ মিছিল নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।নগর যুবলীগের সভাপতি চন্দন ধরের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন কেন্দ্রীয় যুবলীগের সভাপতিমণ্ডলীর সদস্য আলতাফ হোসেন, নগর যুবলীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন।যুবলীগের নেতারা সমাবেশে বলেন, একজন নারী সাংসদ সম্পর্কে কর্নেল অলির বক্তব্য রাজনৈতিক দেউলিয়াপনা ছাড়া আর কিছু নয়।মানববন্ধন: সকালে ফাইট ফর উইমেন রাইটসের ব্যানারে এক কর্মসূচিতে মানবাধিকারকর্মী, শিক্ষক, জনপ্রতিনিধি ও নারী নেত্রীরা অংশ নেন। তাঁরা অলির শাস্তি দাবি করেন।বিবৃতি: এদিকে কর্নেল অলির বিরুদ্ধে মানহানির মামলা এবং তাঁকে ঘিরে বিভিন্ন কর্মসূচি পালনের নিন্দা জানিয়েছেন চট্টগ্রামের ১৫১ আইনজীবী। বিবৃতিতে তাঁরা সরকারের সমালোচনা করে বলেন, প্রতিবাদী কণ্ঠস্বরকে দমিয়ে রাখতে কর্নেল অলির বিরুদ্ধে মামলা করা হয়। অথচ এই সরকারের অদক্ষতা, অযোগ্যতা ও সীমাহীন দুর্নীতির কারণে সাধারণ মানুষ দুর্বিষহ জীবন যাপন করছে।বিবৃতিদাতা আইনজীবীরা হলেন মো. কফিলউদ্দিন চৌধুরী, ফৌজুল আমীন, আহমদ ছগীর প্রমুখ।