চট্টগ্রামে পচা-বাসি খাবার ছয় রেস্তোরাঁকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পচা-বাসি খাবার তৈরি ও সরবরাহের অপরাধে ভেজালবিরোধী ভ্রাম্যমাণ আদালত গতকাল সোমবার চট্টগ্রাম নগরের ছয়টি রেস্তোরাঁকে ৫৫ হাজার টাকা জরিমানা করেছেন।ছয়টি রেস্তোরাঁর মধ্যে জুবিলি রোডের থাইওয়া চাইনিজ রেস্তোরাঁকে ১০ হাজার টাকা, হোটেল আল ফয়সালকে ১০ হাজার, কাজীর দেউড়ির আনোয়ারা হোটেলকে ১৫ হাজার, মেডিকেল কলেজ এলাকার মুসলিম হোটেলকে ১০ হাজার এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের তৃতীয় ও চতুর্থ শ্রেণীর ক্যানটিনকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়।আদালত সূত্র জানায়, থাইওয়া রেস্তোরাঁ ও আল ফয়সালে কাঁচা ও রান্না করা মাংস একসঙ্গে ফ্রিজে রাখা হয়। হাসপাতালের ক্যানটিন দুটি নোংরা ও ময়লা-আবর্জনায় ভরা ছিল। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এ কে এম রেজাউর রহমান প্রথম আলোকে জানান, তৃতীয় শ্রেণীর ক্যানটিনে দুধ গরম করার সময় দেখা গেছে, ওপরের ছাদ থেকে ময়লা কালি দুধের ওপর পড়েছে।