চট্টগ্রামে পদবঞ্চিতদের ভাঙচুর, অগ্নিসংযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোটরসাইকেলে আগুন ধরিয়ে দিয়েছে ছাত্রলীগের পদবঞ্চিত নেতারা। ছবিটি নগরের দুই নম্বর গেইট এলাকা থেকে তোলা। ছবি: সৌরভ দাশ, চট্টগ্রাম
মোটরসাইকেলে আগুন ধরিয়ে দিয়েছে ছাত্রলীগের পদবঞ্চিত নেতারা। ছবিটি নগরের দুই নম্বর গেইট এলাকা থেকে তোলা। ছবি: সৌরভ দাশ, চট্টগ্রাম

দশ বছর পর চট্টগ্রাম নগর ছাত্রলীগের কমিটি ঘোষিত হওয়ার পর আজ বুধবার নগরের বিভিন্ন স্থানে মিছিল, গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছেন পদবঞ্চিত নেতা-কর্মীরা।
আজ রাত আটটার দিকে নগরের জিইসি মোড়, ষোলশহর, জামালখানসহ বিভিন্ন স্থানে এই ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
জানা গেছে, আজ চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের ২৪ সদস্যের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কেন্দ্রীয় ছাত্রলীগ এই কমিটি ঘোষণা করে। নতুন কমিটিতে ইমরান উদ্দিনকে সভাপতি ও নুরুল আজিম রণিকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিদ্দিকী নাজমুল আলম কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেছেন।

দেশিয় অস্ত্র হাতে ভাঙচুর চালাচ্ছেন ছাত্রলীগের পদবঞ্চিত নেতারা। ছবিটি নগরের দুই নম্বর গেইট এলাকা থেকে তোলা। ছবি: সৌরভ দাশ, চট্টগ্রাম
দেশিয় অস্ত্র হাতে ভাঙচুর চালাচ্ছেন ছাত্রলীগের পদবঞ্চিত নেতারা। ছবিটি নগরের দুই নম্বর গেইট এলাকা থেকে তোলা। ছবি: সৌরভ দাশ, চট্টগ্রাম

এদিকে কমিটি গঠনের পর এমইএস কলেজের পদবঞ্চিত ছাত্রলীগনেতা মো. ওয়াসিমের অনুসারীরা আট থেকে দশটি মোটরসাইকেল ভাঙচুর করে আগুন ধরিয়ে দেন।
অন্যদিকে জামালখান ও আনগরকিল্লা এলাকায় আওয়ামী লীগ নেতা আ জ ম নাসির উদ্দিন সমর্থিত পদবঞ্চিত ছাত্রলীগ নেতারা ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন।
পাঁচলাইশ অঞ্চলের সহকারি কমিশনার (এসি) আবদুর রউফ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ছাত্রলীগের পদবঞ্চিতরা বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছেন।