চট্টগ্রামে পবর্তারোহণ দলের ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের পর্বতারোহী দলের সদস্যদের সংগঠন ভারটিক্যাল ড্রিমারস ২০১৮ সালের মধ্যে এভারেস্ট জয়ের উদ্দেশে৵ অভিযান পরিচালনা করার আশাবাদ ব্যক্ত করেছে। এর প্রস্তুতি হিসেবে গত মাসে সংগঠনের দুটি দল হিমালয়ের ভিন্ন ভিন্ন পর্বত অঞ্চলে দুটি অভিযান পরিচালনা করে।
গতকাল শনিবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে সংগঠনের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য দেন অভিযানে অংশ নেওয়া সংগঠনের সভাপতি দেবাশীষ বল, সাধারণ সম্পাদক ফরহান জামান, সদস্য বাবর আলী। সংবাদ সম্মেলনে অভিযানের স্থিরচিত্র প্রদর্শন করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, সংগঠনের প্রথম দলটি অন্নপূর্ণা বেস ক্যাম্প পার হয়ে অন্নপূর্ণা গ্লেসিয়ারের একটি সুবিধাজনক স্থানে থারপু চুলি চূড়া জয়ের উদ্দেশ্যে বেস ক্যাম্প স্থাপন করে। কিন্তু কোমরসমান বরফ ও প্রতিকূল আবহাওয়ার কারণে চূড়া থেকে মাত্র ৪০০ মিটার নিচে থেকে ফেরত আসতে বাধ্য হয়।