চট্টগ্রামে পরিত্যক্ত অবস্থায় পাঁচ হাজার জিনেসর প্যান্ট উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের বন্দর থানার টোল সড়কের পাশ থেকে গতকাল বৃহস্পতিবার পরিত্যক্ত অবস্থায় পাঁচ হাজারেরও বেশি জিনেসর প্যান্ট উদ্ধার করেছে পুলিশ।পুলিশ সূত্র জানায়, টোল সড়কের পাশে পাঁচ হাজার ৩৪৮টি জিনেসর প্যান্ট পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। প্যান্টগুলো ইউনিভার্সাল জিন্স লিমিটেড নামে সিইপিজেডের একটি পোশাক কারখানায় তৈরি করা। বন্দর অঞ্চলের অতিরিক্ত উপপুলিশ কমিশনার অনিন্দিতা বড়ুয়া বলেন, গত সোমবার ইউনিভার্সাল জিন্স লিমিটেডের তৈরি জিনেসর প্যান্টভর্তি এক কাভার্ড ভ্যান উধাও হয়ে যায়। পরে বুধবার ওই প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বন্দর থানায় একটি জিডি করা হয়। বৃহস্পতিবার ভোর ছয়টার দিকে টোল সড়কের পাশে ৩৮২টি কার্টনে পরিত্যক্ত অবস্থায় জিনেসর প্যান্টগুলো পাওয়া যায়। যার দাম এক কোটি টাকা হতে পারে।