চট্টগ্রামে পরিত্যক্ত তিনটি অস্ত্র উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের বোয়ালখালী থানাধীন উত্তর ভূর্ষি মধ্যপাড়ায় গত শুক্রবার রাতে অভিযান চালিয়ে তিনটি আগ্নেয়াস্ত্রসহ বেশ কিছু অস্ত্র উদ্ধার করেছে র‌্যাব। তবে কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।উদ্ধারকৃত অস্ত্রশস্ত্রের মধ্যে রয়েছে দুটি এলজি, একটি পাইপগান, একটি রাইফেলের বেয়নেট, ৩০৩ রাইফেলের সাতটি গুলি ও তিনটি শটগানের গুলি।র‌্যাব সূত্রে জানা গেছে, কিছু অস্ত্র ব্যবসায়ী কেনাবেচার জন্য অপেক্ষা করছে এমন খবর পেয়ে র‌্যাব ভূর্ষি এলাকায় অভিযান চালায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।