চট্টগ্রামে পরিত্যক্ত ভবন থেকে উচ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রিটিশ আমলে তৈরি পরিত্যক্ত ঘোষিত একটি ভবন থেকে চট্টগ্রাম জেলা পরিষদের সাবেক গাড়িচালককে উচ্ছেদ করা হয়েছে। নগরের সার্সন সড়ক এলাকায় এই ভবনটির অবস্থান। গতকাল রোববার নির্বাহী হাকিম হাবিবুল হাসান এই উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন।
জেলা পরিষদ সূত্র জানায়, শাহজাদা খান নামের জেলা পরিষদের গাড়িচালককে বছর দুয়েক আগে সিলেটে বদলি করা হয়। তিনি নতুন কর্মস্থলে আর যোগ দেননি। পরে তাঁকে নোয়াখালীতে বদলি করা হয়। সেখানেও তিনি যোগ দেননি। কিন্তু সার্সন সড়কে অবস্থিত জেলা পরিষদের একতলা ভবনটিতে তিনি পরিবারের সদস্যদের নিয়ে বসবাস করে আসছিলেন। তাঁকে বারবার বাড়িটি ছাড়ার জন্য চিঠি দেওয়া হয়। তিনি চিঠির আদেশ অগ্রাহ্য করে উচ্চ আদালত থেকে উচ্ছেদের বিরুদ্ধে স্থিতাবস্থার আদেশ নিয়ে আসেন। চট্টগ্রাম জেলা পরিষদের সচিব রবীন্দ্রশ্রী বড়ুয়া এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, ‘গত ৩০ জুন উচ্চ আদালতের স্থিতাবস্থার আদেশের মেয়াদ শেষ হয়।