চট্টগ্রামে পরিবহন প্রতিষ্ঠনে অগ্নিকাণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানাধীন তিনপোল এলাকায় একটি পরিবহন প্রতিষ্ঠানের কার্যালয়ে গতকাল মঙ্গলবার বিকেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কেউ হতাহত হয়নি। তবে দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে বলে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ দাবি করেছে।দমকল বাহিনী সূত্র জানায়, গতকাল বিকেল সোয়া পাঁচটার দিকে তিনপোল এলাকায় গৌর চন্দ্র চৌধুরীর মালিকানাধীন পাঁচতলা ভবনের তৃতীয় তলায় বোরাক ট্রান্সপোর্ট নামের পরিবহন প্রতিষ্ঠানে বৈদ্যুতিক গোলোযোগ থেকে আগুন লাগে। দমকল বাহিনীর দুটি গাড়ি এক ঘণ্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।