চট্টগ্রামে পর্যটন কেন্দ্রগুলোতে ভিড়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঈদের ছুটিতে চট্টগ্রাম নগর ফাঁকা থাকলেও পর্যটনকেন্দ্রগুলোতে ছিল উপচে পড়া ভিড়। গত তিন দিন পতেঙ্গা ও পারকি সমুদ্রসৈকতসহ নগরের বিনোদনকেন্দ্রগুলোতে পর্যটকদের উপস্থিতি ছিল লক্ষণীয়। চট্টগ্রাম শহরে যারা ঈদ উদ্যাপন করেছে তাদের বেশির ভাগই বেড়াতে গেছে সৈকতে কিংবা কোনো পার্কে। ঈদের আগের দিন মঙ্গলবার থেকে ভিড় বাড়তে থাকে নগরের প্রধান পর্যটনকেন্দ্র পতেঙ্গা সমুদ্রসৈকতে। ঈদের দিন বুধবার বিকেলে এবং পরের দুই দিন ভিড় আরও বাড়ে।পতেঙ্গা থেকে আসার পথে যানবাহন-সংকটে পড়তে হয় পর্যটকদের। পতেঙ্গা সৈকত ছাড়াও নগরের ফয়’স লেক, চান্দগাঁওয়ের আনন্দভুবন, জিয়া শিশুপার্ক, আগ্রাবাদ শিশুপার্ক, শাহ আমানত সেতু, শহরের অদূরে কাপ্তাই হ্রদ ইত্যাদি ছিল লোকে লোকারণ্য।