চট্টগ্রামে পর্যটন শিল্পে বিনিয়োগ করুন: গভর্নর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বৃহত্তর চট্টগ্রামে পর্যটনশিল্পে বিনিয়োগের জন্য ব্যাংকগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান। একই সঙ্গে পরিবেশ ধ্বংস করে এমন শিল্পে বিনিয়োগ করা থেকে সরে আসারও আহ্বান জানান তিনি।গতকাল রোববার বিকেলে বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় আতিউর রহমান এ আহ্বান জানান। এ সময় আঞ্চলিক কার্যালয়ের মহাব্যবস্থাপক মোহাম্মদ নওশাদ আলী চৌধুরীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।