প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিক্রি ও বাজারজাত-নিষিদ্ধ পলিথিন ব্যাগ উৎপাদনের অভিযোগে চট্টগ্রামের একটি প্লাস্টিক কারখানা বন্ধ করে দিয়েছে পরিবেশ অধিদপ্তরের এনফোর্সমেন্ট বিভাগ। গতকাল সকালে নগরের উত্তর আগ্রাবাদে জমজম প্লাস্টিক ইন্ডাস্ট্রিজে অভিযান চালানো হয়। এ সময় কারখানা থেকে এক টন পলিথন শপিং ব্যাগ জব্দ করা হয়। এসব পলিথিন বিক্রি ও বাজারজাত-নিষিদ্ধ বলে অধিদপ্তর সূত্রে জানা গেছে। ওই কারখানাটির মালিক আনোয়ার হোসেন। পরিবেশ অধিদপ্তরের রসায়নবিদ জমির উদ্দিন ও পরিদর্শক হারুনুর রশিদ অভিযানে নেতৃত্ব দেন।