চট্টগ্রামে পল্লি চিকিৎসকদের মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় স্বাস্থ্যনীতিতে অন্তর্ভুক্তি ও পেশার স্বীকৃতির দাবিতে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে নগরে মানববন্ধন ও সমাবেশ করেছেন পল্লি চিকিৎসকেরা। গতকাল রোববার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে মানববন্ধন ও সমাবেশের আয়োজন করে ‘বাংলাদেশ গ্রাম ডাক্তার (কল্যাণ) সমিতি’ নামের একটি সংগঠন। মানববন্ধন শেষে আয়োজিত সমাবেশে বক্তারা জাতীয় স্বাস্থ্যনীতিতে অন্তর্ভুক্ত করে পল্লি চিকিৎসকদের স্বীকৃতি দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। বক্তারা বলেন, দেশের ৮০ ভাগ মানুষের প্রাথমিক চিকিৎসা দেন পল্লি চিকিৎসকেরা। তাঁরা পল্লি চিকিৎসকদের একাডেমিক বোর্ড গঠনের দাবিও জানান। সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের জেলা সভাপতি আশীষ কুমার শীল। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইনামুল হক।