চট্টগ্রামে পা পিছলে পড়ে শ্রমিকের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে গতকাল বৃহস্পতিবার ট্রাকে পণ্য ওঠানোর সময় পড়ে গিয়ে মোশাররফ হোসেন (৫৫) নামের এক শ্রমিক মারা গেছেন। তাঁর বাড়ি বাগেরহাটে।প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সকাল ১০টার দিকে চান্দগাঁওয়ের একটি কার্টন কারখানার শ্রমিক মোশাররফ কারখানা থেকে ট্রাকে কার্টন তোলার সময় পা পিছলে নিচে পড়ে যান। এ সময় শ্রমিকেরা তাঁকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো. জহিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।