চট্টগ্রামে পাঁচ ইটভাটা থেকে জরিমানা আদায়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভুজপুরের হারুয়ালছড়ি এলাকায় গতকাল সোমবার পাঁচটি ইটভাটায় অভিযান চালিয়ে বন বিভাগ ৯০ হাজার টাকা জরিমানা আদায় করেছে। পরে একই এলাকার একটি করাতকল থেকে ৩০ ঘনফুট কনক কাঠ আটক করা হয়।বেলা দুইটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত হারুয়ালছড়ির এইচবি ব্রিক ফিল্ড, এবিএম ব্রিক ফিল্ড, ন্যাশনাল ব্রিক ফিল্ড, রহমানিয়া ব্রিক ফিল্ড ও বাংলাবাজার ব্রিক ফিল্ডে অভিযান চালিয়ে চার হাজার ৮০০ ঘনফুট জ্বালানি কাঠ আটক করা হয়। পরে একই এলাকার একটি করাতকলে অভিযান চালিয়ে ৩০ ঘনফুট কনক কাঠ আটক করা হয়।