চট্টগ্রামে পাঁচ পেট্রল পাম্পের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওজনে কম দেওয়ায় চট্টগ্রাম নগরের পাঁচটি পেট্রলপাম্পের বিরুদ্ধে মামলা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। গতকাল রোববার সকালে অভিযান চলাকালে ওজনে কম দেওয়ার ঘটনার প্রমাণ পাওয়া যায়। ওজনে কারচুপির অভিযোগে পেট্রলপাম্প পাঁচটির বিরুদ্ধে চট্টগ্রাম মুখ্য মহানগর হাকিম আদালতে মামলা করা হয়। বিএসটিআইয়ের আঞ্চলিক উপপরিচালক এস এম ইসহাক আলী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ-সংক্রান্ত তথ্য জানানো হয়। যে পাঁচটি পেট্রলপাম্পের বিরুদ্ধে মামলা করা হয়েছে সেগুলো হলো: নগরের দামপাড়া এলাকার এস এইচ খান অ্যান্ড সন্স ও দি চিটাগাং পুলিশ ইনস্টিটিউশন পেট্রলপাম্প, নাসিরাবাদের ফয়েজ আহম্মদ অ্যান্ড সন্স, আতুরার ডিপো এলাকার আমিন জুট মিল ফিলিং স্টেশন এবং পূর্ব নাসিরাবাদের এম আলম ফিলিং স্টেশন।