চট্টগ্রামে পাঁচ মাসে দেড় শ ওষুধের দোকানকে জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরে গত পাঁচ মাসে দেড় শ ওষুধের দোকানকে জরিমানা করেছেন চট্টগ্রাম জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। জেলা প্রশাসন ও ঔষধ প্রশাসনের নিয়মিত অভিযানের কারণে একই সময়ে ড্রাগ লাইসেন্স নেওয়া ও নবায়নের হার বেড়েছে। এসব কার্যক্রমের কারণে সরকারের রাজস্ব আদায়ও বেড়েছে। চট্টগ্রাম জেলা প্রশাসন গতকাল সোমবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ রুহুল আমীন বলেন, পাঁচ মাসে নগরে দেড় শ ওষুধের দোকানকে মোট ২০ লাখ ৬১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া ২৫টি দোকান সিলগালা, তিনজনকে কারাদণ্ড দেওয়ার পাশাপাশি পাঁচজন ভুয়া চিকিৎসক শনাক্ত করা হয়েছে। অভিযানে ১২ লাখ টাকার ওষুধ জব্দ করা হয়েছে।